২৪ সেপ্টেম্বর ২০১২ - ২০:৩০

সিপাহে সাহাবা সন্ত্রাসীরা একটি করাচীর একটি বাড়ীতে ৩ শিয়া সহোদরের উপর হামলা চালিয়েছে। এ হামলায় সৈয়দ শুয়াইব ঘটনাস্থলে শহীদ হয়েছেন এবং অপর ২ জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল পাকিস্তানের করাচী শহরের ‘মালাইর’ অঞ্চলের ‘জাফার তাইয়ার’ শিয়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় একজন পাকিস্তানি শিয়া মুসলিম শহীদ এবং অপর ২ জন আহত হয়েছে।

সিপাহে সাহাবার সশস্ত্র সন্ত্রাসীরা গতকাল একটি বাড়ীতে ৩ জন শিয়া সহোদরের উপর হামলা চালালে এ ঘটনা ঘটে। এ হামলায় সৈয়দ শুয়াইব ঘটনাস্থলেই শহীদ হন এবং তার অপর ২ ভাই সৈয়দ মুহসিন ও সৈয়দ হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতপরশু রাতে লাহোর শহরের ‘নানকানাহ সাহাব’ এলাকায় ‘সৈয়দ আলমদার হুসাইন’ নামের আরো এক শিয়া মুসলিম শহীদ হয়েছেন। স্থানীয় একটি ইমামবাড়ীর তত্ত্বাবধায় সৈয়দ আলমদার হুসাইন সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শহীদ হন।

এদিকে গত পরশু মধ্যরাতে করাচী’র ‘আওরাঙ্গী’ এলাকায় আযহার হুসাইনের পুত্র ‘খোররাম হুসাইন’ (২৫) সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন।#